September 8, 2026, 8:25 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীর মর্যাদা চেয়ে শিক্ষিকার সড়কে অবস্থান ; ইউএনও ওএসডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়।

দিনাজপুরের একটি কলেজের শিক্ষিকা আরিফুল ইসলামকে স্বামী দাবি করে স্ত্রীর মর্যাদা চেয়ে গত বুধবার বিকেলে আক্কেলপুরের প্রধান সড়কে অবস্থান নিয়েছিলেন। এ ঘটনার পর গতকাল আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

আরিফুল ইসলাম নওগাঁর ধামুইরহাটের ইউএনও ছিলেন। গত ৪ সেপ্টেম্বর তিনি আক্কেলপুরের ইউএনওর দায়িত্ব নেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী জানান, আক্কেলপুরের ইউএনও আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এখানে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনজুরুল আলমকে ইউএনও হিসেবে বদলি করে আনা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, বুধবার দিনাজপুর শহরের কলেজের শিক্ষিকা জিনাত আরা খাতুন দেড় বছর বয়সী এক পুত্রসন্তানকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে আসেন। তিনি আরিফুল ইসলামের কক্ষে যেতে চাইলে ইউএনওর নিরাপত্তা সদস্যরা তার মুঠোফোন কেড়ে  নেন। এবং তাঁকে ঢুকতে বাধা দেন। তখন ওই নারী চিৎকার করতে করতে উপজেলা পরিষদের সামনের সড়কে এসে সন্তান কোলে নিয়ে বসে পড়েন। এ সময় উৎসুক জনতা তাকে ঘিরে রাখেন। তখন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে বসে ওই নারী জনতার উদ্দেশে বলেন, আরিফুল ইসলাম তার দ্বিতীয় স্বামী। কোলে থাকা শিশুটি আরিফুলের সন্তান।  আরিফুল ইসলাম আগে দিনাজপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। একটি জমি খারিজ করতে গিয়ে সেখানে আরিফুলের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। পরে তাদের প্রেম হয়।

এরপর ২০২১ সালে ৯ ফেব্রুয়ারি রংপুরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ২০ লাখ ১০১ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। তিনি প্রথম স্ত্রী থাকার কথা আগে জানতেন না। বিয়ের কাবিননামায় আরিফুল প্রথম স্ত্রী থাকার কথা উল্লেখ করেননি।

মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, তাকে ব্ল্যাকমেল করে ট্র্যাপে ফেলে বিয়ে করানো হয়েছিল। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন। এটি জানার পর পরিকল্পিতভাবে সম্মানহানি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page