March 10, 2026, 10:54 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে বৃষ্টিতে জলাবদ্ধতা : ১১শ’ হেক্টর জমির ফসল পানির নিচে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত সোম ও মঙ্গলবার দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জয়পুরহাটের সদর উপজেলা, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার নিচু এলাকা গুলোতেজলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সদ্য লাগানো এক হাজার ১০৭ হেক্টর রোপা আমন ধানের চারা এবং ৫০ হেক্টর জমির শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন পর জয়পুরহাটে স্বস্তির বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের কারণে এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন জানান, দীর্ঘ দুমাস ধরে জয়পুরহাটে বৃষ্টিপাত না হওয়ায় গভীর ও অগভীর নলকূপের সাহায্যে পানি সেচ দিয়ে রোপা আমনের চারা রোপণ করতে হয় কৃষকদের। এ ছাড়াও পাট জাগ দেওয়া নিয়েও সমস্যায় পড়েন জেলার কৃষকরা। দীর্ঘদিন পরে জয়পুরহাটে সোমবার ও মঙ্গলবার দিন – রাত একটানা থেমে থেমে  ভারী বৃষ্টিপাত হয়েছে।  জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ৪৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে জয়পুরহাট জেলায়। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৭৫ মিলিমিটার, পাঁচবিবিতে ৪৮ মিলিমিটার, আক্কেলপুরে ১৬০ মিলিমিটার, ক্ষেতলালে ১৬৫ মিলিমিটার ও কালাই উপজেলায় ৪৫ মিলিমিটার। জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে ৯৮ দশমিক ৬ মিলিমিটার। এ ভারী বৃষ্টিপাতের ফলে এক হাজার ১০৭ হেক্টর জমির রোপা আমনের চারা এখন পানির নিচে ডুবে রয়েছে। এরমধ্যে রয়েছেসদর উপজেলায় ৪২ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ৬০০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৪২০ হেক্টর ও কালাই উপজেলায় ৪৫ হেক্টর জমিতে সদ্য রোপণকৃত রোপা আমনের চারা এবং সেই সাথে ৫০ হেক্টর জমির শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন পর জয়পুরহাটে স্বস্তির বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের কারণে এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলার কৃষকদের। জলাবদ্ধতায় ফসলের তেমন ক্ষতি হবে না উল্লেখ করে খাল, বিল ও নদীতে পানি কম থাকায় মাঠের জলাবদ্ধতার পানি দ্রুত নেমে যাবে এমন প্রত্যাশার কথা জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page