September 8, 2026, 10:09 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের আরেক মামলার আসামিকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ফিরোজ মুন্সির ছেলে শাহাবুল, সদর উপজেলার খঞ্জনপুর মিশন রোডের তানসেন আলীর ছেলে সুমন ও নতুনহাট শেখপাড়ার মৃত ছামছদ্দীনের ছেলে লিটন শেখ।

এছাড়া ১০ বছর দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আকবর মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় শাহাবুল ও সুমন উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুলাই পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ৮০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ শাহাবুল ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ২০২২ সালের ১৩ এপ্রিল পাঁচবিবির দমদমা পল্লীবিদ্যুৎ এলাকায় ২০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ লিটন শেখকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া ২০১৮ সালের ২৬ আগস্ট বাগজানা এলাকা থেকে ৫৪ পিস ইনজেকশনসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিচারক রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page