September 21, 2026, 12:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে শবে বরাতের রাতে গৃহবধূকে জবাই করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার শবে বরাতের রাতে আনুমানিক দশটায় উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের নামাজে মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন।

গ্রামবাসীরা ছুটে এসে ঘরে সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তারা থানা-পুলিশকে খবর দিলে রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, রাতেই গৃহবধূর গলাকাটা লাশ থানায় আনা হয়েছে। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page