October 14, 2026, 8:31 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ; ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যার জেরে ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ১০ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া, তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি জনজীবন জটিল করে তুলছে।

অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে বসবাস করছি। এটি এখন আর কোনো পূর্বাভাস, অনুমান বা ভবিষ্যদ্বাণী নয়; এটি এখন বাস্তব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে।

অস্ট্রেলিয়া সরকারের জন্য ব্যক্তি উদ্যোগে প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী ১৫ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় বন্যার ঝুঁকিতে পড়বে। ২০৯০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়বে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঘরবাড়ি ও জীবিকা উল্লেখযোগ্যভাবে হুমকির সম্মুখীন হতে পারে। বিশেষ করে টোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের মতো স্থানে ঝুঁকি অনেক বেশি রয়েছে।

আজকের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে দেশটির পরবর্তী দফার কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা প্রকাশ করতে চলেছে।

বহু অস্ট্রেলীয়র প্রত্যাশা, দেশটি এবার আরো উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা প্রকাশ করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page