September 24, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু পরিবর্তনের ফলে পেরুর আন্দিজ হিমবাহের অর্ধেক বরফ গলে গেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে পেরুর আন্দিজ পর্বতের অর্ধেকেরও বেশি এলাকার বরফ গলে গেছে।  বিশ্বের বেশিরভাগ গ্রীষ্মমন্ডলীয় হিমবাহের প্রতিনিধিত্ব করে আন্দিজ পর্বতমালা। দেশটির পরিবেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লেসিয়ার অ্যান্ড ইকো সিস্টেমের গবেষণা রিপোর্টে জানায়, সর্বশেষ হিসাবে ১৯৬২ সাল থেকে হিমবাহগুলো ১,৩৪৮বর্গ কিলোমিটার (৫২০ বর্গ মাইল) হ্রাস পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পেরুর উত্তর আনকাশ অঞ্চলে প্রায় ৫,২৫০ মিটার (১৭,২০০ ফুট) উঁচু মাউন্ট পাস্তুরি দেশটি পর্যটন সেক্টরের সেরা আকর্ষণগুলোর অন্যতম। এর বরফ ঢাকা পৃষ্ঠের ৫০ শতাংশেরও বেশি অংশ হারিয়ে যাওয়ায় পর্যটনের ওপর সবচেয়ে বড় ধরনের হুমকি এসেছে।

গবেষণা রিপোর্টে বলা হয়, ‘এই বরফ গলন থেকে নতুন উপহ্রদ বা লেক তৈরি হচ্ছে।’ পেরু বলেছে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বিশ্বের প্রায় ৭০ শতাংশ হিমবাহের অবস্থান পেরুতে।

ইনস্টিটিউট বলেছে, ‘জলবায়ু পরিবর্তনের চমৎকার, সংবেদনশীল সূচক নির্ধারণে গ্রীষ্মমন্ডলীয় হিমবাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page