April 13, 2026, 8:19 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

জাকসু নির্বাচন ; ৫ হল সংসদের ফল প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের হল সংসদের ফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে এসব হলের ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিতদের নাম।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই পাঁচ হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তখন পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখনো চারটি হলের ভোট গণনা চলছে।

নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। এ হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ। তার প্রাপ্ত ভোট ১৯২। এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত, তিনি পেয়েছেন ১৭৯ ভোট।

শহিদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মারুফ এবং জিএস পদে মাসুদ রানা। ১০ নম্বর ছাত্র হলের (সাবেক মুজিব হল) ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান ও এজিএস পদে নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবিব।

এ ছাড়া আ ফ ম কামালউদ্দিন হল সংসদে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।

জাকসুর হল সংসদে প্রতিটিতে ১৫টি করে মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। এর বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে ১১টি ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন, ১০টি ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন

এদিকে ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page