November 5, 2026, 4:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ পানি সম্মেলনে প্লেনারি অধিবেশনের সভাপতিত্বে মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২৩ মার্চ) এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

জা‌তিসং‌ঘের বাংলা‌দেশ মিশন জানায়, একইদিন বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন ও নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস : ফ্রম সো‌র্স টু সি’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ড. মো‌মেন।

‘ফ্রম সোর্স টু সি এপোর্স’র ওপর ভিত্তি  করে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্যানেল আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানি মন্ত্রী আব্দুল খান, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক, পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপের ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন  প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সিইও প্যাট্রিক ভারকুইজেন, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার এবং কো-অর্ডিনেটর রুথ ম্যাথিউস ও ডেল্টারেস ইন্টারন্যাশনালের ডিরেক্টর টুন সেগেরেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিদেশি কূটনৈতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিন সন্ধ্যায় নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page