March 30, 2026, 8:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন ;  ট্রলারের তলা ফেটে সাগরে ডুবতে থাকা ১৮ জেলে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন কলে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রালারের তলা ফেটে ডুবতে যাচ্ছিল। এমন সময়ে ৯৯৯ এ ফোন পেয়ে ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ শনিবার দুপুরে মো. জাকির হোসেন নামে এক জেলে ফোন দিয়ে বলেন, আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার ট্রলার ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থা নেন দয়া করে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জুয়েল সেন। জুয়েল তখনই কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থার জন্য বলেন, পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি উদ্দারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়। জানা যায়, ফিশিং ট্রলারটি আগের দিন ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারীঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল। জেলেরা লক্ষীপুরের কমলনগরের।

কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডের কমাণ্ডার ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page