April 12, 2026, 10:05 am
শিরোনামঃ
কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমবারের মতো রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটে রাষ্ট্র প্রধান জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্যালুট দেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ সাহাবুদ্দিন পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page