April 5, 2026, 3:34 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ; পুলিশ-বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের পর কিছু লোক এই হামলা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। তাদের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর কিছুক্ষণ পরেই কয়েকজন হামলাকারী পেছন থেকে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এরপর তারা ভাঙচুর করে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে। সেই সঙ্গে আগুন নিভিয়ে ফেলার কাজ শুরু হয়। তবে ওই সময় পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুলিশ ওই এলাকায় একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এক বিবৃতিতে দাবি করেছেন, গণঅধিকার পরিষদের বিক্ষোভ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়েছে এবং তারা এই হামলায় কোনও দায় নেন না।

শুক্রবার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক এবং পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এবং দলের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন, তবে নুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page