September 27, 2026, 6:46 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংগীত নিয়ে আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য তার ব্যক্তিগত : জামায়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন, তাই জাতীয় সংগীত নিয়ে তিনি যা বলেছেন, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামের না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া ওয়েস্টার্ন কুজিন সম্মেলন কক্ষে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে রংপুর জেলা ও মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ১৬ শহীদের পরিবারের সদস্যদের মধ্যে দুই লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা দেয় জামায়াতে ইসলাম।

আন্দোলনে শহীদের প্রকৃত সংখ্যার বিষয়ে তিনি বলেন, এখনও মরদেহ পাওয়া যাচ্ছে। অনেকে চিকিৎসাধীন মারা যাচ্ছে। সুতরাং এর প্রকৃত সংখ্যা আরও পরে পাওয়া যাবে।

এর আগেও শহীদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান পরওয়ার।

জাতীয় নির্বাচন নিয়ে গোলাম পরওয়ার বলেন, এখনও নির্বাচন নিয়ে কথা বলার সময় হয়নি।

প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরের রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে।

তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। এসময় বাংলাদেশের জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page