April 13, 2026, 9:51 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।

তিনি বলেন, নূন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন বলেন, ড. মুহাম্মদ ইউনূস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের মোবাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়নাঘর আর চাই না।

তিনি আরও বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হইনি। পরাজিত হয়েছি পুলিশের বেনজীরের কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।

সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহিদ মিনারে এসে যোগ দেয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page