October 2, 2026, 11:00 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানালো ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৮ দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানিয়েছে।

এসব দেশ ও সংস্থাগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।

এর মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেমবুসা) ভুক্ত পাঁচটি দেশকে নিজ খরচে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এছাড়া অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিস (এ-ওয়েভ)-ভুক্ত ১৬টি দেশ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ১০টি সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন, জাপান ও সিঙ্গাপুরকে পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে একক দেশ হিসেবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছেন, যেসব দেশ তাদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানায়, সেসব দেশ সংস্থাকে আমন্ত্রণ জানাচ্ছে তারা।

তিনি আরও জানান, ১২ দেশের পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে আবেদন জানিয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশিরা ভোট পর্যবেক্ষণের আবেদন করতে পারবে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে। আবেদন পর্যালোচনা করে অনুমোদন দেবে কমিশন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page