September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জাপানে টাইফুন ল্যানের তান্ডব ; ৮০০ ফ্লাইট বাতিল ; হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ল্যান। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে বৃষ্টি ও বাতাসসহ আঁছড়ে পড়ে। এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বল হয়, প্রশান্ত মহাসাগর থেকে কাছাকাছি এসে টাইফুন ল্যান মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হেনেছে। শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সাথে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আঁছড়ে পড়ে।

মঙ্গলবার ভোরে পশ্চিম জাপানে টাইফুন ল্যান আঘাত হানার পর প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সেবাদানকারী আঞ্চলিক ইউটিলিটিগুলোর তথ্য অনুসারে, মধ্য ও পশ্চিম জাপানের প্রায় ৯০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চেইন শপ সেভেন-ইলেভেনের ২১০টি আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।

প্রবল বৃষ্টি ও বিপজ্জনক বাতাসের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পশ্চিম জাপানে কয়েক ডজন ট্রেন লাইনে পরিষেবা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page