October 17, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জাপানে নির্যাতিত পুরুষদের জন্য হটলাইন চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করতে চলেছে জাপান। সম্প্রতি দেশটির বৃহত্তম বয়ব্যান্ড এজেন্সি যৌন কেলেঙ্কারি স্বীকার করে নেওয়ার পর এই উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে বিশেষ এই হটলাইন। এর মাধ্যমে নির্যাতিত বালক ও পুরুষরা নিজেদের অভিজ্ঞতার কথা ভাগাভাগি করতে পারবেন।

এ প্রসঙ্গে জাপানের শিশুনীতির দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেছেন, আমরা আশা করি, ভুক্তভোগীরা নিরাপদবোধ করবে এবং বিনা দ্বিধায় পরামর্শ নিতে পারবে।

জাপানের বিখ্যাত বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এ মাসে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, সংস্থাটির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ রিক্রুটদের যৌন নির্যাতন করেছিলেন।

২০১৯ সালে ৮৭ বছর বয়সে মারা যান কিতাগাওয়া। তার হাত ধরেই গড়ে উঠেছে এসএমএপি, টোকিও, আরাশির মতো জনপ্রিয় জে-পপ ব্যান্ডগুলো।

সংগীততারকা হওয়ার আশায় তার কাছে আসা তরুণদের কিতাগাওয়া যৌন নির্যাতন করেন, এই অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসে ১৯৯৯ সালে।

কিন্তু চলতি বছরের আগে এ নিয়ে খুব বেশি তদন্ত হয়নি। সম্প্রতি বিবিসির একটি প্রামাণ্যচিত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য প্রচারের পর এ বিষয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

যৌন নির্যাতনের শিকার নারী-পুরুষ উভয়ের জন্যই ২৪ ঘণ্টার হটলাইন চালুর ঘোষণা দিয়েছে জাপান সরকার। তবে প্রশাসনের এক কর্মকর্তা এএফপি’র কাছে আশঙ্কাপ্রকাশ করেছেন, পুরুষ ভুক্তভোগীরা হয়তো এই সেবা নিতে অনাগ্রহী হতে পারে।

নতুন হটলাইন শিশুদের যৌন নির্যাতন মোকাবিলায় জাপান সরকারের ‘জরুরি পরিকল্পনার’ একটি অংশ বলে জানানো হয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page