November 5, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

জাপানে ব্যাপক তুষারপাতে নিহত বেড়ে ১৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির অন্যান্য অংশে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া তুষারপাতের কারণে হাইওয়েতে যানবাহন আটকা পড়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিতরণ পরিষেবা বিলম্বিতও হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস সপ্তাহান্তে উত্তর জাপান এবং দেশের অন্যান্য অংশে ভারী তুষারপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। একইসাহে আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, “ইয়ামাগাতা প্রিফেকচারের নাগাই শহরে বাড়ির ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সত্তরোর্ধ এক বৃদ্ধা মারা গেছেন। জাপানের ওই এলাকায় গত শনিবারের মধ্যে ৮০ সেন্টিমিটারেরও (২.৬ ফুট) বেশি তুষার জমা হয়েছিলো।”

সিএনএন বলছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা গত সপ্তাহে জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে।

মূলত জাপান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান প্রতিকূল আবহাওয়ার সাক্ষী হয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হলেও উত্তর থেকে দক্ষিণে তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে।

এছাড়া ডিসেম্বরে হোক্কাইডোর মতো উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তীব্র তুষারঝড় দেখা গেছে এবং দক্ষিণের কিছু অংশ গত সেপ্টেম্বরে শক্তিশালী টাইফুনের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page