October 21, 2026, 3:01 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

জাপানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণে ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের ওকিনাওয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কাদেনা বিমানঘাঁটির ভেতরে অবিস্ফোরিত বোমা রাখার স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

সোমবার টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা আকিরা কামিইউনটেন জানান, কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনঃনিরীক্ষণ জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা। সেসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার পুরুষ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের কারো অবস্থাই তেমন গুরুতর নয়।

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও কাদেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। কাদেনা ঘাঁটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ার মূল দ্বীপে অবস্থিত।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়।

বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত। জাপানে অবস্থানরত ৫০ হাজার মার্কিন সেনার অর্ধেকেরও বেশি মোতায়েন রয়েছে সেখানে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page