October 27, 2026, 11:28 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জাপান ও চীনের রাষ্ট্রদূতদের সাথে দক্ষিণ কোরিয়ার ব্যতিক্রমী বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দক্ষিণ কোরিয়া চীন ও জাপানের সিনিয়র কূটনীতিকদের নিয়ে মঙ্গলবার এক ব্যতিক্রমী বৈঠকের আয়োজন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছে।
ওয়াশিংটনের সাথে টোকিও ও সিউলের গভীর নিরাপত্তা সম্পর্ক নিয়ে বেইজিংয়ের উদ্বেগ কমাতে এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমাগত হুমকি বাড়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল দীর্ঘদিনের মিত্র ওয়াশিংটনের সাথে সম্পর্ক আরো নিবিড় করে তুলছেন।
এছাড়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অপর মিত্র জাপানের সাথেও সকল বিরোধ মাটিচাপা দেয়ার চেষ্টা করছে।
এদিকে এই তিনমিত্র উত্তর কোরিয়াকে মোকাবেলায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে।
আগস্টে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের পর তারা ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরো নিবিড় করার বিষয়টিকে ‘নতুন অধ্যায়’ এর সূচনা হিসেবে বর্ণনা করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার অনুষ্ঠেয় বৈঠকে সিউল, টোকিও ও বেইজিংয়ের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা হবে।
সর্বশেষ ২০১৯ সালে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বেইজিং সিউলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক মিত্র।
চীন সম্প্রতি উত্তর কোরিয়ার সামরিক মহড়ায় অংশ নিতে সিনিয়র কর্মকর্তাদের পাঠিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page