March 8, 2026, 10:11 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি মোজাফফর হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। রোববার (১৪ মে) দুপুরে নেতাকর্মীদের নিয়ে নরুন্দির হিন্দুপাড়ায় হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন তিনি।

মো. মোজাফফর হোসেন জানান, বোরো মৌসুমে সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।

তিনি আরও বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে।

এরআগে উপজেলা কৃষক লীগের আয়োজনে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

এ সময় জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু ও ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page