October 26, 2026, 4:44 pm
শিরোনামঃ
জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো ইরান ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু চিরনিদ্রায় শায়িত হলেন পাশাপাশি দুই বন্ধু যশোরের শার্শায় যুবলীগ নেতা আরিফুল আটক যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭), জামালপুর সদর উপজেলার নান্দিনার কাজল (৩৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ জানায়, ভোরে নারায়ণগঞ্জ থেকে লবণ বোঝাই একটি ট্রাক মেলান্দহের দিকে এবং মেলান্দহ থেকে পিকাআপ ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপের তিনজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

নিহতরা রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page