October 1, 2026, 6:05 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জামিন পেয়ে আগামীকাল শনিবার দেশে ফিরছেন নওয়াজ শরীফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে নিজ দেশে ফিরছেন নওয়াজ শরিফ। চার বছর পর আগামী শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানে ফিরছেন তিনি। তার মসৃণ প্রত্যাবর্তনে সব আইনি বাধা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নওয়াজ শরীফের বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলায় তাকে সুরক্ষামূলক জামিন দেয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে।

জিও টিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

৭৩ বছর বয়সি নওয়াজ শরীফ আল-আজিজিয়া এবং অ্যাভেনফিল্ড মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। এছাড়া তোশাখানা মামলায় নওয়াজকে পলাতক আসামি ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদের একটি আদালতে এ তোশাখানা মামলা চলছে। ২০১৯ সালে নওয়াজ শরীফ যখন চিকিৎসার জন্য ব্রিটেনে যান, তখন তিনি এ মামলায় জামিন পান।

শনিবার দেশে ফেরার পর নওয়াজকে গ্রেপ্তার করা থেকে কর্তৃপক্ষকে নিষেধ করে ইসলামাবাদ হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।

হাইকোর্ট বলেছে, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) দুর্নীতির মামলায় পিএমএল-এন সুপ্রিমোর মাধ্যমে চাওয়া প্রতিরক্ষামূলক জামিনে কোনো আপত্তি তোলেনি।

এর আগে তোশাখানা মামলায় তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে জবাবদিহি আদালত।

প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত দুই সদস্যের আইএইচসি বেঞ্চ নওয়াজের জামিন আবেদনের শুনানি করেন।

একদিন আগে আল-আজিজিয়া এবং অ্যাভেনফিল্ড রেফারেন্সে সুরক্ষামূলক জামিন চেয়ে নওয়াজের আবেদনের ওপর এনএবি-কে একটি নোটিশ জারি করেছিল।

এনএবি রাওয়ালপিন্ডি ব্যুরো রাফায় মাকসুদকে আইএইচসি বেঞ্চে প্রসিকিউটর হিসাবে উপস্থিত হওয়ার জন্য মনোনীত করেছিল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page