September 19, 2026, 8:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জাহিদ মালেক-দীপু মনি-শেখ হেলালসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এর পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে এ নির্দেশনা জানিয়েছেন বিএফআইইউ।
ব্যাংক হিসাব স্থগিত করার তালিকায় থাকা অন্যরা হলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, ডা. দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান, শেখ হেলাল উদ্দিনের ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ শেখ সারহান নাসের তন্ময়।
বিএফআইইউ জানায়, এসব ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হলো। একইসঙ্গে তাদের মালিকানাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।
এখন এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক হিসাব পরিচালিত থাকে, তাহলে সেসব ব্যাংক হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধের জন্য আইন, ২০১২ এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের স্থগিত এবং তাদের নামে কোনো ধরনের লকার সুবিধা থাকলে সেসবের ব্যবহার ৩০ দিনের জন্য রহিতকরণ করা হলো।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page