September 30, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করলো জাতীয় পার্টি

অনলাইন সীমান্তবাণী  ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। ফলে নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে—তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।

এরমধ্যেই আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page