October 13, 2026, 4:35 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় : পাট মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক বাজারে জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে যাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আজ সংসদে বিরোধী দলের উপনেতা মো. মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান।
মুজিবুল হকের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বিদেশে আরও বেশী পরিমাণ পাটজাত দ্রব্য রপ্তানি করার লক্ষ্যে রপ্তানিকারকদের রপ্তানিকৃত পাটের সুতা ৭ শতাংশ, হেসিয়ান, সেকিং ও সিবিসি ১২ শতাংশ এবং বহুমুখী পাটজাত পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পাটজাত পণ্যের চাহিদার নিরিখে বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিদেশে নতুন নতুন বাজার অন্বেষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পাট খাতের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহে বেসরকারি দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বৃদ্ধির জন্য বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন মিলসমূহ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ২০টি মিল থেকে ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে, ২টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page