October 30, 2026, 11:12 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

জুলাই থেকে বাজার ‘সিন্ডিকেট’ শব্দটি আর শুনবেন না : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী  ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। আগামী ১ জুলাই থেকে বাজারের সিন্ডিকেট শব্দটি আর শুনবেন না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে ভোজ্য তেল ও চিনির আমদানি, মজুত ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত এক সভার শুরুতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো পণ্য উৎপাদন কিংবা আমদানি করে না। আমরা পণ্যের দাম যৌক্তিক রাখতে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। সেজন্য যেকোনো মূল্যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। আমাদের উদ্দেশ্য দুইটি… প্রথমত, রমজান পর্যন্ত যেন কোনো পণ্যের সংকট না থাকে। দ্বিতীয়ত, দাম যেন নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ রমজান মাসে কোনো পণ্যের যেন সংকট না হয় সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্যের দাম কমানোর ম্যাকানিজম আমার কাছে নেই, তবে দাম নিয়ন্ত্রণে রাখার স্মার্ট সিস্টেম করতে পারব। কোন পণ্যের দাম কত হওয়া উচিত, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। মূল্য নির্ধারণ করবে বাজার, সেই জায়গায় স্বচ্ছতা আনতে চাই। সংকট যাতে না থাকে, সেজন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। সেই জন্য জুন পর্যন্ত সময় নিলাম। আগামী ১ জুলাই থেকে সিন্ডিকেট শব্দ শুনবেন না। সিন্ডিকেট আছে তখন এমন অভিযোগ করতে পারবেন না।

আহসানুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি যে, যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিনের বাজার দামকে বেইজ ধরে আমরা কাজ করতে চাই। কেউ মজুতদারি করায় যদি ভোক্তার কষ্টের কারণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবো না।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page