July 28, 2026, 3:26 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জুলাই থেকে মেট্রোরেলের যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রোরেলের ভাড়ায়। ভ্যাটের হার ১৫ শতাংশ। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় মেট্রোরেল কতৃপক্ষকে।
চিঠিতে উল্লেখ করা হয়, যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা। কিন্তু এলডিসি উত্তোরণ এবং উন্নয়নের চাহিদা মেটাতে রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ খাতের ভ্যাট অব্যাহতি আর বাড়ানো হবে না। আগামী জুলাই মাস থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

আজকের বাংলা তারিখ



Our Like Page