March 7, 2026, 1:30 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা; যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন অর্থাৎ ৫ হাজার কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার (৬ ডিসেম্বর) সোলাইমানি হত্যার ক্ষতিপূরণ হিসেবে এমন নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ।

ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার চেয়ে আদালতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ মামলা করেছেন। সেই মামলার বিচারে মার্কিন সরকারকে বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, এ মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপারসহ ৪২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনায় ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

ওই হামলার কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় কয়েক ডজন সৈন্য মানসিক সমস্যায় ভুগে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশ অভিযান শাখা কুদস ফোর্সের নেতৃত্ব দিতেন কাসেম সোলাইমানি। ছিলেন দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৮) নায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page