October 1, 2026, 10:53 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জেরুজালেমে বন্দুক হামলায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেরুজালেমের প্রবেশদ্বারের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। অস্ত্রধারীদের গুলিতে ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এদিকে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ইসরায়েল বাহিনী দুইজন হামলাকারীকে হত্যা করেছে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিতে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য পাঁচজনকে শাড়ে জেদেক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

হাসপাতালটি পাঁচজন আহতকে ভর্তির কথা নিশ্চিত করেছে। বলেছে, এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং একজন সামান্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানানো হয়নি।

এদিকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হয়েছে। এ নিয়ে টানা সাতদিন ধরে গাজায় যুদ্ধবিরতি চলছে এবং দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতি বাড়ানো হলো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page