October 17, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জ্বালানির নতুন উৎস উদ্ভাবনে গবেষণা কার্যক্রমকে জোরদার করতে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে  নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ দুপুরে বঙ্গভবনে বিইআরসি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে।’
জ্বালানি খাতের নতুন নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে তিনি এই ব্যাপারে বিইআরসি’কে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, জ্বালানি খাত একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত।
তিনি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে।
রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দিবে।
কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো. খলিলুর রহমান খান।
কমিশনের চেয়ারম্যান এই সময় বিইআরসি এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page