March 11, 2026, 12:23 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যু ; ক্লিনিকের সবাই পলাতক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে টনসিল অপারেশনে রুমা আক্তার (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই ক্লিনিকের সবাই পালিয়ে যান।

শুক্রবার (১৮ অক্টোবর ) রাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।

মৃতের পরিবারের স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, গৃহবধূর রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃত্যু হয়।

রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page