October 12, 2026, 7:34 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাটে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুফলভোগী মা বা অভিভাবকদের নিবন্ধিত মোবাইল ফোনের এমএফএস একাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ শুক্রবার সকালে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোছা. নুরজাহান খাতুন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মহীউদ্দীন জাহাঙ্গীরের  সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব মো.  মিজানুল হক, পরিচালক (উপবৃত্তি) ড. নাছিমা বেগম, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, মু. জামাল হুসাইন খান, মাহবুবুর রহমান, জয়পুরহাট পিটিআই সুপারিনটেনডেন্ট আব্দুর রব প্রমুখ ।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তারেক মো. রওনাক আখতার জানান, উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় জেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,  মা অথবা অভিভাবক, মা, ইউনিয়ন পরিষদ সদস্য-সহ শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page