October 18, 2026, 7:59 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নেত্রকোনার ১৫ কিশোরকে কিশোরগঞ্জে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের নাম জানা যায়নি। তাঁরা সবাই শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসেন নেত্রকোনা থেকে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

ওসি শাখাওয়াৎ হোসেন জানান, কয়েক বছর ধরে শীতকালে বিভিন্ন এলাকা থেকে লোকজন পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসেন। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page