September 20, 2026, 4:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজার জনজীবন ; ভবন ধসে নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজা উপত্যকায় প্রবল ঝড়-বৃষ্টিতে একটি ভবন ধসে পড়ে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং তার পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা সিটির আল-রিমাল এলাকায় পূর্ববর্তী ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দেয়াল ধসে পড়ে ৩০ বছর বয়সি ওই নারীর ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরিবারের অন্য সদস্যরা আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে গাজায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাবু বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে । দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। এছাড়া গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার সমুদ্রসৈকতে স্থাপন করা শত শত বাস্তুচ্যুত মানুষের তাবুও নিম্নচাপের কারণে সৃষ্ট উঁচু ঢেউয়ের কারণে ভেসে গেছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তারা জরাজীর্ণ তাবু কিংবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page