April 13, 2026, 6:54 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে পাড়া-মহল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সারারাত মন্দির পাহারায় ছিলেন তারা।

জানা যায়, জেলার সব মন্দিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারার ব্যবস্থা করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতেও পাহারায় ছিলেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের পরিবারের খোঁজ-খবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আমরা নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।

তিনি জানান, জেলার সব মন্দিরে পাহারা নিশ্চিতে ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকেও সহযোগিতা করা হচ্ছে। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারেন।

রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এনামুল হাসান বলেন, আমরা বৃষ্টির মধ্যে জেলা শহরের মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছি। আমাদের ভাইদের নিয়ে স্থানীয়দের সহায়তায় পাহারা কার্যক্রম অব্যাহত রেখেছি। রাতে বৃষ্টির মধ্যে কেউ সুযোগ ব্যবহার করতে পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর কাজ করেছি।
ঝালকাঠির আড়দ্দারপট্টিস্থ পাবলিক হরিসভা মন্দির পরিচালনা কমিটির জয়ন্ত সাহা বলেন, ৫ আগস্ট রাত থেকেই আমরা নিজস্বভাবে পাহারার ব্যবস্থা করেছিলাম। সেই পাহারাদারদের সঙ্গে কয়েকজন এসে জামায়াত-শিবির পরিচয় দেন। কয়েকদিন ধরে তারা সারারাত আমাদের পাহারাদারদের সঙ্গে পাহারা দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page