October 8, 2026, 4:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পলাতক আরও একজনকে আসামি করে মহেশপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মণ্ডলপাড়া সড়কে পলাতক আসামি রাজীবের বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে মো. মনির হোসেন (৫০) ও মো. বশির আহম্মেদ (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ৬৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় আটক দুইজন এবং পলাতক মো. রাজীব (৩৫)-কে আসামি করে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ: ২৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নি.) মো. আ. করিম মাতুব্বরকে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামি মো. মনির হোসেনের বিরুদ্ধে পূর্বে মোট ১৪টি মামলা ও আটকের রেকর্ড রয়েছে।

এর মধ্যে রয়েছে,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ ১০টি মামলা (মহেশপুর থানায় ৯টি ও মতিঝিল থানায় ১টি)।

বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এ ৪টি মামলা (মহেশপুর থানায় ৩টি ও নাটোরের বড়াইগ্রাম থানায় ১টি)।

এছাড়া ২০২২ সালে মহেশ সিআর নং-২২৩/২০২১ মামলার প্রেক্ষিতে একটি আটকের রেকর্ড রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়েছে।



Our Like Page