November 19, 2026, 7:31 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জের ইউএনওসহ ৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ

জাফিরুল ইসলাম : অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া কলেজের একাউন্ট থেকে অর্থ উত্তোলনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৭ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। সকাল ১১ টার দিকে সড়কে গাছ ফেলে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এতে ঝিনাইদহ-যশোর সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টাচলা এই কর্মসূচীতে ভোগান্তিতে পরে ওই সড়কে চলাচলকারীরা। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করায় গত ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল জজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। পরে আদালত মামলাটি দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহকে তদন্তের নির্দেশ দিয়ে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page