October 9, 2026, 8:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত ; ৩ জন আহত

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জে মাছবোঝাই পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ভ্যানে চালকসহ তিন যাত্রী। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে  কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে সেখানে সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম  অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করলে পথে মধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যান চালক করিম ও নিহতদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page