April 6, 2026, 7:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ বাবলুর রহমান ওরফে ঘেনাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃত বাবলুর রহমান গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির কর্মী দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে লে. কর্ণেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশের টিম তাকে গ্রেফতার করে।

বাবলুর রহমান কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

জানা গেছে, অতিতে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বাবলুর রহমান ওরফে ঘেনা। ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপির একটি গ্রুপে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায়  চাঁদাবাজি ও মারামারি সহ  একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এর আগে তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গতকাল রাতে বাবলুর রহমান ওরফে ঘেনা বিদেশী পিস্তল সহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page