February 26, 2026, 6:38 am
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের মাঠের একটি মটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত ব্যক্তি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশি স্কুল শিক্ষক আবুল বাশার জানান, নিহত ব্যক্তি একজন দরিদ্র মানুষ। সে ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতো। পাশাপাশি পরের দেওয়া সামান্য কিছু জমিতে কৃষি চাষ করতেন। সম্প্রতি তার বাড়ি থেকে আয়ের একমাত্র পথ ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার বেলা ১১টার দিকে সে মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। এসময় সে মাঠের একটি মটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের অন্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিস্রা ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page