April 6, 2026, 1:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু কন্যা আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া খাতুন কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পরে আলেয়া খাতুন অটোভ্যানে করে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আহত ওই নারীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page