April 11, 2026, 7:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের বিষয়খালীর পরিবহন ড্রাইভার পল্লব ঘোষ সড়ক দুর্ঘটনায় নিহত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের পরিবহন ড্রাইভার পল্লব ঘোষ (৩০) ফরিদপুরের মধুখালী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ৬২৯ নম্বর কার্ড ধারী সদস্য।

মধুখালীর বাজারের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন ফরিদপুর উপজেলার মধুখালী বাজারের বালিয়াকান্দি উপজেলাতে প্রবেশ আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী একটি গাছের সাথে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি সদর উপজেলার বিষয়খালীতে এসে পৌঁছালে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে স্ত্রী, দুই কন্যা , ভাই, ভাতিজাসহ আত্মীয়, স্বজন, বন্ধু,বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ভাই প্রবীর ঘোষ ড্রাইভার পল্লব ঘোষের মৃত্যুর খবর নিশ্চিত করেন।নিহতের লাশ মধুখালী থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে আনা হয়। বিকালে খড়িখালী শ্মশানে শেষকৃত্যানুষ্ঠানের পর তার লাশ সমায়িত করা হয়।

অপরদিকে ড্রাইভার পল্লব ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক সনজিৎ কুমার ভৌমিক, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গৌর পদ ঘোষ, গোবিন্দ ঘোষ, শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, কাজম আলী, ব্যবসায়ী সরদার সাজেদুজ্জামান সাজ্জাদ, সাজেদুল ইসলাম সাজু, সাংবাদিক বসির আহাম্মেদ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল সদস্য সহ নানা শ্রেণি পেশার মানুষ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page