October 10, 2026, 1:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত- ১ ; আহত- ২

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে রাশেদ শেখ (৪২) নামে একজন নিহত হয়েছে। এছাড়াও রাজদুল ইসলাম (৩২) ও বজলুর রহমান বটু (৫০) নামের আরো ২জন আহত হয়েছে। এ সময় এলাকাবাসীরা ভালাইপুর গ্রামের বজলুর রহমান বটু কসাইয়ের বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে।

এ ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামে।

নিহত রাশেদ শেখ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। আহতরা হলেন রাশেদ শেখের আপন ছোট ভাই রাজেদুল শেখ ও বজলুর রহমান বটু একই গ্রামের মৃত আনছার শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ  গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনজন চোর। এ সময় ঐ গ্রামের তহিদুল ইসলাম খা তাদেরকে দেখে চিনে ফেলে বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা । আহত তহিদুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে একই গ্রামের বজলু রহমান বটু কসাই, তার ভাতিজা রাজদুল শেখ ও রাশেদ শেখকে ধরে এলাকাবাসীরা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। সকাল ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন জানান, গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য,  ইতিপুর্বে কয়েকবার গরু চুরি করতে গিয়ে জনতার হাতে গরুসহ ধরা পড়ে তারা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page