February 25, 2026, 4:08 pm
শিরোনামঃ
শহীদ বিডিআরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন-ফ্রান্স : রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যমকুড় ইউনিয়নের নলবিল পাড়ার আওয়ামীলীগ নেতা জামাল হোসেন আজ শনিবার ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ৯ মার্চ শনিবার দুপুরে শ্যমকুড় ইউনিয়নের নলবিলপাড়ার স্কুল মাঠে জামাল হোসেন নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, শ্যমকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লা হক, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক যুবলীগ সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তা, উপজেলা ন্বেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহাজান আলীসহ শ্যমকুড় ইউনিয়নের হাজারো মানুষ।
পরে তাকে পারিবাবিক কবর স্থানে দাফন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page