October 8, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের আলোচিত ১৬ মামলার আসামী জীবনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে অসংখ্য মামলার আসামী জীবন চৌধুরী ওরফে টিটোনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে সন্ত্রসীরা বাড়ীর সামনের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে এলোপাতারী কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়।

নিহত জীবন চৌধুরী ওরফে টিটোন মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুর,জীবননগর,চৌগাছাসহ বিভিন্ন থানায় চাদাবাজি ও প্রতারনাসহ প্রায় ১৬ মামলা রয়েছে।

যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দিন আহাম্মেদ জানান, ৩ টি মোটর সাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবন চৌধুরী ওরফে টিটোনের মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) সেলিম মিয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেফতার করা হবে।

এদিকে নিহত জীবন চৌধুরী ওরফে টিটোনের বাবা বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

 

 

 

 



Our Like Page