October 8, 2026, 4:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের কুখ্যাত গরু চোর পুলিশের হাতে আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় জাল পেতে মহেশপুরের কুখ্যাত গরু চোর ছমির উদ্দীনকে (৪১) আটক করেছে। গতকাল বুধবার ভোর রাতে মহেশপুর থানার এস আই আলীমুজ্জামান ফরিদপুর শহরের একটি বাড়ী থেকে ছমির উদ্দীনকে আটক করেছে। আটক ছমির উদ্দীন মহেশপুরের ভালাইপুর গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, মহেশপুরে একের পর এক গরু চুরি হলে অনুসন্ধ্যান করতে গেলে কুখ্যাত গরু চোর ছমির উদ্দীনের নাম আসে। শুধু তাইনা তার বিরুদ্ধে মহেশপুর থানায় ৪টি গরু চুরি মামলার ওয়ারেণ্ট রয়েছে। পরে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।

আটককৃত ছমির উদ্দীনকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page