March 8, 2026, 5:35 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের কৃষিতে আব্দুল হকের গুটিসারে সম্ভাবনার নতুন দিগন্ত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের কৃষক আব্দুল হকের হাত ধরে স্থানীয় পর্যায়ে গুটি সার উৎপাদনে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। ২০১১ সালে কৃষি অফিসের প্রশিক্ষণের মাধ্যমে ইউরিয়া, পটাশ ও ডিওপি সার মিশ্রণের আধুনিক পদ্ধতিতে গুটিসার তৈরি শুরু করেন তিনি। মহেশপুর উপজেলায় তিনিই প্রথম এই গুটিসার উৎপাদনের উদ্যোগ নেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

কৃষক আব্দুল হক জানান, প্রচলিত ছিটানো সারের তুলনায় গুটিসার জমিতে প্রয়োগ করলে সার অপচয় অনেক কম হয়। পাশাপাশি ধীরে ধীরে মাটিতে সার গলে শিকড়ে পৌঁছায়, ফলে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং মাটির গুণগত মানও উন্নত হয়। এতে উৎপাদন খরচ কমে আসে এবং ফলন বাড়ে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে তার নিজস্ব কারখানায় স্থাপিত গুটিসার তৈরির মেশিন পরিদর্শনে আসেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এ সময় তিনি কারখানার কার্যক্রম ঘুরে দেখেন এবং গুটিসার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, গুটিসার ব্যবহারে সার ব্যবস্থাপনা আরও বিজ্ঞানসম্মত হয়। এতে একদিকে যেমন কৃষকের খরচ কমে অন্যদিকে পরিবেশ ও মাটির স্বাস্থ্য রক্ষা পায়। স্থানীয় পর্যায়ে একজন কৃষকের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এ সময় মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা বলেন, গুটিসার প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে মহেশপুরসহ আশপাশের এলাকায় ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। আগ্রহী কৃষকদের এ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে কৃষি অফিসারগণ  ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তারের মাধ্যমে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page