October 29, 2026, 12:49 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য অর্থ দিলেন এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আগুনে পুড়ে যাওয়া ৬টি ঘর নির্মাণের ঘোষণা দেওয়ার দু’দিনের মধ্যে অর্থ নিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আজ ২৭ মার্চ সোমবার বিকালে খালিশপুর আওয়ামী লীগ কার্যালয়ে এমপি শফিকুল আজম খান চঞ্চল ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের হাতে তাদের পুড়ে যাওয়া ঘর নির্মাণের নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সাচ্চু, আওয়ামী লীগের ইউনিয়ন সম্বনয়কারী আক্তারুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page