April 6, 2026, 10:55 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বড়বাড়ী-রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট প্রকল্পে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ী-রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য প্রায় ৯টন গম বরাদ্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ইতিমধ্যে গম বিক্রি করে ৬৪গাড়ী মাটি দিয়ে প্রকল্পের কাজ সমাপ্ত করেন যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল।

এই কাজের অনিয়ম হওয়ার কারণে গ্রামবাসী বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকাল ৪টার সময় এক শালিস বৈঠনের আয়াজন করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিন আহম্মেদ জানান, চলতি বছর আমার বিদ্যালয়ে প্রায় ৯টন গমের বরাদ্দ করা হয় মাটি ভরাটের জন্য । এই প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য হাজের বেগমকে। এ প্রকল্পের সম্পাদক হন ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল। আমাকেসহ এলাকার কারো না জানিয়ে ইউপি সদস্য মাটি ভরাটের কাজ শুরু করেন, এবং দুইদিনের মধ্যে কাজ শেষ করে দেন।

কিন্তু এলাকার জনগণ কাজের অনিয়মের প্রতিবাদ জানিয়ে আমার কাছে এর হিসাব চান। আমি বলেছি এ বিষয়টি আমার জানা নেই। এ কারণে আজ এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গ ও স্কুলের সাবেক সভাপতিসহ প্রকল্পের সভাপতি, সম্পাদক, ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে এর সুষ্ঠু সমাধানের জন্য এক বিচার শালিস বসানো হয়। শালিসে প্রকল্পের সভাপতি হাজেরা বেগম বলেন আমি শুধু সভাপতি এর বাইরে আমাকে কিছু জানানো হয়নি । এবং আমি জানিনা কখন কি ভাবে মাটি দেওয়া হয়েছে।

পরে ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল ভুল স্বীকার করে ৩দিনের মধ্যে বিদ্যালয়ের মাঠে আরো ৪০ গাড়ী মাটি দেবেন বলে জানান। শালিসে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান, টি আর সদস্য সাইফুল ইসলাম ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page