October 9, 2026, 6:35 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ মিথ্যা মামলায় আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ (৬০) কে মিথ্যা মামলায় আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গত ৭ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় চলতি বছরের ৯ মার্চ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর ১৬, জি আর নম্বর ৯৪)। ১৮৬০ সালের দন্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মহেশপুর উপজেলার শ্রীরামপুর বাজারে অবস্থিত বিএনপির অফিস পোড়ানো মিথ্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page